hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৬০

১৯. তাহাজ্জুদ

صحيح البخاري

২/২৩ পরিচ্ছেদঃ

“মু’মিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হলে তোমরা তাদের মাঝে মীমাংসা করে দেবে..”- (সূরাহ আল-হুজরাত ৪৯/৯)। (সংঘর্ষের পাপে লিপ্ত হওয়া সত্ত্বেও) তিনি তাদের মু’মিন বলেছেন

بَابُ : ﴿وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا....﴾ فَسَمَّاهُمُ الْمُؤْمِنِينَ

১১৬০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ قَالَ: حَدَّثَنِي أَبُو الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ﵂ قَالَتْ: «كَانَ النَّبِيُّ ﷺ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ عَلَى شِقِّهِ الْأَيْمَنِ».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ ফজরের দুই রাক‘আত সলাত আদায় করে ডান কাতে শুয়ে থাকতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : তা জায়িয হওয়া বুঝানো। তবে এটি ওয়াজিব, সুন্নাত, নাকি মুস্তাহাব এ ব্যাপারে শিরোনামে কোন বিধান বলেননি। হাদীস দ্বারা বুঝা যায়, এর দ্বারা ফরয ও সুন্নাতের মাঝে পার্থক্য করা অথবা ক্লান্তি দূর করা উদ্দেশ্য।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬২৬; সহীহ মুসলিম হা/৭৩৬, আহমাদ হা/২৫১৫৬। (আ.প্র. ১০৮৬, ইফাবা. ১০৯১, তাওহীদ পাব. ১১৬০)