hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ১১৯৭

২০. মাক্কাহ্ ও মাদীনার মাসজিদে সলাত আদায়ের ফাযীলাত

صحيح البخاري

১/৬ পরিচ্ছেদঃ

১/৬

بَابُ

১১৯৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ سَمِعْتُ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ﵁، يُحَدِّثُ بِأَرْبَعٍ عَنِ النَّبِيِّ ﷺ، فَأَعْجَبْنَنِي وَآنَقْنَنِي، قَالَ: «لَا تُسَافِرِ الْمَرْأَةُ يَوْمَيْنِ إِلَّا مَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ. وَلَا صَوْمَ فِي يَوْمَيْنِ: الْفِطْرِ وَالْأَضْحَى. وَلَا صَلَاةَ بَعْدَ صَلَاتَيْنِ: بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ. وَلَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الْأَقْصَى، وَمَسْجِدِي».
যিয়াদের আযাদকৃত গোলাম কাযা‘আহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ সাঈদ খুদরী (রাযি.)-কে নাবী ﷺ-এর সূত্রে চারটি বিষয় বর্ণনা করতে শুনেছি, যা আমাকে মুগ্ধ ও আনন্দিত করেছে। তিনি বলেছেন : (১) কোন মহিলা যেন স্বামী অথবা মাহরাম ছাড়া দুই দিনের পথের দূরত্বে সফর না করে (২) ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দুই দিন কোন সওম নেই (৩) দুই (ফরয) সলাতের পর কোন (সুন্নাত-নফল) সলাত নেই। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং ‘আসরের পর সূর্যাস্ত পর্যন্ত (৪) আর তিনটি মাসজিদ ছাড়া অন্য কোন মাসজিদের জন্য সফর করা যাবে না। তা হল- মাসজিদুল হারাম, মাসজিদুল আকসা ও আমার মাসজিদ (মাসজিদে নাববী)।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَمَسْجِدِ الْأَقْصَىٰ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : বাইতুল মাকদিস মাসজিদের ফাযীলাত বর্ণনা করা।

অধ্যায়ের ইঙ্গিতপূর্ণ পরিসমাপ্তি : ইমাম বুখারী (রহ.) হাদীসের বাক্য : حَتَّىٰ تَغْرُبَ -এর দ্বারা অধ্যায়ের পরিসমাপ্তি বুঝিয়েছেন। অর্থাৎ যেমনিভাবে সূর্যাস্তের দ্বারা দিনের পরিসমাপ্তি ঘটে, তেমনি এ হাদীস বর্ণনার দ্বারা আলোচ্য অধ্যায়টিও শেষ হল।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৮৬; সহীহ মুসলিম হা/৮২৭, আহমাদ হা/১১০৪০। (আ.প্র. ১১১৯, ইফাবা. ১১২৩, তাওহীদ পাব. ১১৯৭)