* হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন : কাশ্মিহীনীর বর্ণনায় রয়েছে : وَالْأَمْرُ عَلَىٰ ذٰلِكَ “তারাবীহ সলাতের হুকুম এভাবেই বহাল থাকল।” অর্থাৎ তাতে وَالنَّاسُ শব্দের পরিবর্তে وَالْأَمْرُ শব্দ রয়েছে। (ফাতহুল বারী, প্রাগুক্ত, ৪/৩১৭)
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২০০৯
৩১. সলাতুত্ তারাবীহ
صحيح البخاري
১/১ পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ
وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾
এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)
২০০৯
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁: أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، قَالَ ابْنُ شِهَابٍ: فَتُوُفِّيَ رَسُولُ اللهِ ﷺ وَالْأَمْرُ عَلَى ذَلِكَ، ثُمَّ كَانَ الْأَمْرُ عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ، وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ ﵄.»
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি রামাযানে ঈমানের সাথে সাওয়াবের আশায় (তারাবীহ) সলাতে দাঁড়াবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। বর্ণনাকারী ইবনু শিহাব (রহ.) বলেন, রাসূলুল্লাহ ﷺ ইন্তিকাল করলেন। আর লোকেরা* (তারাবীহ সলাতের ব্যাপারে) ঐ অবস্থায়ই থাকল (অর্থাৎ সবাই একসাথে জামা‘আতে তারাবীহ আদায় করত না বরং বিচ্ছিন্নভাবে আদায় করত)। এমনকি আবূ বাকর (রাযি.)-এর খিলাফতের সময় এবং ‘উমার (রাযি.)-এর খিলাফতের প্রথমদিকে এরূপই চালু ছিল।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
* হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন : কাশ্মিহীনীর বর্ণনায় রয়েছে : وَالْأَمْرُ عَلَىٰ ذٰلِكَ “তারাবীহ সলাতের হুকুম এভাবেই বহাল থাকল।” অর্থাৎ তাতে وَالنَّاسُ শব্দের পরিবর্তে وَالْأَمْرُ শব্দ রয়েছে। (ফাতহুল বারী, প্রাগুক্ত, ৪/৩১৭)
* হাফিয ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন : কাশ্মিহীনীর বর্ণনায় রয়েছে : وَالْأَمْرُ عَلَىٰ ذٰلِكَ “তারাবীহ সলাতের হুকুম এভাবেই বহাল থাকল।” অর্থাৎ তাতে وَالنَّاسُ শব্দের পরিবর্তে وَالْأَمْرُ শব্দ রয়েছে। (ফাতহুল বারী, প্রাগুক্ত, ৪/৩১৭)
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৫-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ১৮৬৮, ইফাবা. ১৮৮০, তাওহীদ পাব. ২০০৯)