অতঃপর আরেক রাতে আমি তাঁর [‘উমার -রাযি.] সাথে বের হয়ে দেখলাম, লোকেরা তাদের ইমামের সাথে সলাত আদায় করছে। এ সময় ‘উমার (রাযি.) বললেন, কতই না সুন্দর এ নতুন ব্যবস্থা! লোকেরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের ঐ অংশের চেয়ে উত্তম যে অংশে লোকেরা সলাত আদায় করে। এর দ্বারা তিনি রাতের শেষ অংশকে বুঝিয়েছেন, কেননা, লোকেরা তখন রাতের প্রথমভাগে সলাত আদায় করত।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২০১০
৩১. সলাতুত্ তারাবীহ
صحيح البخاري
১/১ পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল
بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ
وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾
এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)
২০১০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)وَعَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ أَنَّهُ قَالَ: «خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ﵁ لَيْلَةً فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ، يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ، فَقَالَ عُمَرُ: إِنِّي أَرَى لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ، ثُمَّ عَزَمَ فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ، ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ، قَالَ عُمَرُ: نِعْمَ الْبِدْعَةُ هَذِهِ، وَالَّتِي يَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنَ الَّتِي يَقُومُونَ، يُرِيدُ آخِرَ اللَّيْلِ، وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ»
‘আবদুর রাহমান ইবনু ‘আবদ আল-ক্বারী (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রামাযানের এক রাতে ‘উমার ইবনুল খাত্তাব (রাযি.)-এর সাথে মাসজিদে গিয়ে দেখি, লোকেরা এলোমেলোভাবে বিভক্ত। কেউ একাকী সলাত আদায় করছে আবার কেউ সলাত আদায় করছে এবং কিছু লোক সলাতে তার ইকতিদা করছে। ‘উমার (রাযি.) বললেন, আমার মনে হয়, এই লোকদের যদি আমি একজন ক্বারীর (ইমামের) পিছনে একত্র করি, তাহলে তা উত্তম হবে। এরপর তিনি ‘উবাই ইবনু কা‘ব (রাযি.)-এর পিছনে সকলকে জামা‘আতবদ্ধ করলেন।
অতঃপর আরেক রাতে আমি তাঁর [‘উমার -রাযি.] সাথে বের হয়ে দেখলাম, লোকেরা তাদের ইমামের সাথে সলাত আদায় করছে। এ সময় ‘উমার (রাযি.) বললেন, কতই না সুন্দর এ নতুন ব্যবস্থা! লোকেরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের ঐ অংশের চেয়ে উত্তম যে অংশে লোকেরা সলাত আদায় করে। এর দ্বারা তিনি রাতের শেষ অংশকে বুঝিয়েছেন, কেননা, লোকেরা তখন রাতের প্রথমভাগে সলাত আদায় করত।
অতঃপর আরেক রাতে আমি তাঁর [‘উমার -রাযি.] সাথে বের হয়ে দেখলাম, লোকেরা তাদের ইমামের সাথে সলাত আদায় করছে। এ সময় ‘উমার (রাযি.) বললেন, কতই না সুন্দর এ নতুন ব্যবস্থা! লোকেরা রাতের যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের ঐ অংশের চেয়ে উত্তম যে অংশে লোকেরা সলাত আদায় করে। এর দ্বারা তিনি রাতের শেষ অংশকে বুঝিয়েছেন, কেননা, লোকেরা তখন রাতের প্রথমভাগে সলাত আদায় করত।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক স্পষ্ট। কেননা, হাদীসে তারাবীহ সলাত সম্পর্কেই আলোকপাত করা হয়েছে।
রেফারেন্স: মুয়াত্তা মালিক হা/২৫২। (আ.প্র. ১৮৬৮, ইফাবা. ১৮৮০ শেষাংশ, তাওহীদ পাব. ২০১০)