hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩১

৪. উযূ

صحيح البخاري

৪/৬৮ পরিচ্ছেদঃ

জানাবাত প্রভৃতি ধোয়ার পরও ভিজা চিহ্ন থেকে গেলে

بَابُ إِذَا غَسَلَ الْجَنَابَةَ أَوْ غَيْرَهَا فَلَمْ يَذْهَبْ أَثَرُهُ

২৩১
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونٍ قَالَ: «سَأَلْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ فِي الثَّوْبِ تُصِيبُهُ الْجَنَابَةُ قَالَ: قَالَتْ عَائِشَةُ: كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ ﷺ، ثُمَّ يَخْرُجُ إِلَى الصَّلَاةِ، وَأَثَرُ الْغَسْلِ فِيهِ بُقَعُ الْمَاءِ».
‘আমর ইবনু মায়মূন (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, কাপড়ে জানাবাতের অপবিত্রতা লাগা সম্পর্কে আমি সুলায়মান ইবনু ইয়াসার (রহ.)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আয়িশাহ (রাযি.) বলেছেন : আমি রাসূলুল্লাহ ﷺ-এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতাম। তারপর তিনি সলাতে বেরিয়ে যেতেন আর তাতে পানি দিয়ে ধোয়ার চিহ্ন অবশিষ্ট থাকত।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَأَثَرُ الْغَسْلِ فِيهِ بُقَعُ الْمَاءِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২২৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২২৫, ইফাবা. ২৩১, তাওহীদ পাব. ২৩১)