hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৩২

৪. উযূ

صحيح البخاري

৪/৬৮ পরিচ্ছেদঃ

জানাবাত প্রভৃতি ধোয়ার পরও ভিজা চিহ্ন থেকে গেলে

بَابُ إِذَا غَسَلَ الْجَنَابَةَ أَوْ غَيْرَهَا فَلَمْ يَذْهَبْ أَثَرُهُ

২৩২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ : «أَنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ ﷺ، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا».
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাপড় থেকে বীর্য ধুয়ে ফেলতেন। ‘আয়িশাহ (রাযি.) বললেন : তারপর আমি তাতে পানির এক বা একাধিক দাগ দেখতে পেতাম।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا -এ বাক্যে।

হাদীস থেকে শিক্ষা

১। বীর্য তরল অবস্থায় থাকলে তা ধুয়ে ফেলাই যথেষ্ট।

২। ধোয়ার পর নাজাসাতের চিহ্ন থাকলে কোন অসুবিধা নেই।

৩। স্ত্রী কর্তৃক স্বামীর খিদমাত করা। যেমন, স্বামীর কাপড় ধুয়ে দেয়া ও অনুরূপ কাজ করে দেয়া।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২২৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২২৬, ইফাবা. ২৩২, তাওহীদ পাব. ২৩২)