hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৫০৮

৪৮. বন্ধক রাখা

صحيح البخاري

১/১ পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ওয়াহীর সূচনা কিভাবে হয়েছিল

بَابُ كَيْفَ كَانَ بَدْءُ الْوَحْيِ إِلَىٰ رَسُولِ اللَّهِ ﷺ

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ ﴿إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ﴾

এ মর্মে মহান আল্লাহর বাণী : “নিশ্চয় আমরা আপনার প্রতি ওয়াহী পাঠিয়েছি, যেভাবে ওয়াহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সেসব নাবীগণের প্রতি যাঁরা তাঁর পরে প্রেরিত হয়েছেন।” (সূরাহ আন-নিসা ৪/১৬৩)

২৫০৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ : حَدَّثَنَا هِشَامٌ : حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ﵁ قَالَ: «وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ ﷺ دِرْعَهُ بِشَعِيرٍ، وَمَشَيْتُ إِلَى النَّبِيِّ ﷺ بِخُبْزِ شَعِيرٍ وَإِهَالَةٍ سَنِخَةٍ، وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ: مَا أَصْبَحَ لِآلِ مُحَمَّدٍ ﷺ إِلَّا صَاعٌ، وَلَا أَمْسَى، وَإِنَّهُمْ لَتِسْعَةُ أَبْيَاتٍ.»
আনাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ যবের পরিবর্তে তাঁর বর্ম বন্ধক রেখেছিলেন। একদা আমি নাবী ﷺ-এর কাছে যবের রুটি এবং দুর্গন্ধ যুক্ত চর্বি নিয়ে যাই, তখন তাঁকে বলতে শুনলাম, মুহাম্মাদ ﷺ-এর পরিবার পরিজনের কাছে কোন সকাল বা সন্ধ্যায় এক সা‘ এর বেশি কোন খাদ্য দ্রব্য থাকে না। আনাস (রাযি.) বলেন, সে সময়ে তারা মোট নয়টি ঘর তথা পরিবারভুক্ত ছিলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের دِرْعَهُ بِشَعِيرٍ وَلَقَدْ رَهَنَ النَّبِيُّ ﷺ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : সফরের ন্যায় মুকীম অবস্থায়ও বন্ধকের লেনদেন বৈধ বুঝানো।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২০৬৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২৩২৬, ইফাবা. ২৩৪৩)