hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৫১০

৪৮. বন্ধক রাখা

صحيح البخاري

১/৩ পরিচ্ছেদঃ

১/৩

بَابُ

২৫১০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ : حَدَّثَنَا سُفْيَانُ : قَالَ عَمْرٌو : سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ﵄ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «مَنْ لِكَعْبِ بْنِ الْأَشْرَفِ، فَإِنَّهُ آذَى اللهَ وَرَسُولَهُ ﷺ، فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: أَنَا، فَأَتَاهُ فَقَالَ: أَرَدْنَا أَنْ تُسْلِفَنَا وَسْقًا أَوْ وَسْقَيْنِ، فَقَالَ: ارْهَنُونِي نِسَاءَكُمْ، قَالُوا: كَيْفَ نَرْهَنُكَ نِسَاءَنَا، وَأَنْتَ أَجْمَلُ الْعَرَبِ؟ قَالَ: فَارْهَنُونِي أَبْنَاءَكُمْ، قَالُوا: كَيْفَ نَرْهَنُ أَبْنَاءَنَا، فَيُسَبُّ أَحَدُهُمْ، فَيُقَالُ: رُهِنَ بِوَسْقٍ أَوْ وَسْقَيْنِ، هَذَا عَارٌ عَلَيْنَا، وَلَكِنَّا نَرْهَنُكَ اللَّأْمَةَ قَالَ سُفْيَانُ: يَعْنِي السِّلَاحَ فَوَعَدَهُ أَنْ يَأْتِيَهُ، فَقَتَلُوهُ، ثُمَّ أَتَوُا النَّبِيَّ ﷺ فَأَخْبَرُوهُ.»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বললেন, কা‘ব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছ? সে আল্লাহ ও তাঁর রাসূলকে অনেক কষ্ট দিয়েছে। তখন মুহাম্মাদ ইবনু মাসলামাহ (রাযি.) বললেন, আমি (প্রস্তুত আছি)।

অতঃপর মুহাম্মাদ ইবনু মাসলামাহ (রাযি.) কা‘ব ইবনু আশরাফের কাছে গিয়ে বললেন, আমরা তোমার কাছে এক ওসাক বা বলেছেন, দুই ওসাক (খাদ্য) ঋণ চাচ্ছি। সে বলল, তোমাদের মহিলাদেরকে আমার কাছে বন্ধক রাখ। তিনি বললেন, তুমি আরবের সবচেয়ে সুন্দর ব্যক্তি। তোমার কাছে আমাদের মহিলাদেরকে কিভাবে বন্ধক রাখতে পারি? সে বলল, তবে তোমাদের ছেলেদেরকে আমার কাছে বন্ধক রাখ। তিনি বললেন, আমরা কিভাবে আমাদের ছেলেদেরকে তোমার কাছে বন্ধক রাখতে পারি? কারণ পরে তাদেরকে এ বলে নিন্দা করা হবে যে, দুই এক ওসাক খাদ্যদ্রব্যের জন্য ওদেরকে বন্ধক রাখা হয়েছিল। আর এটা আমাদের জন্য বিরাট কলঙ্কের বিষয়। বরং আমরা তোমার কাছে আমাদের অস্ত্র বন্ধক রাখতে পারি। বর্ণনাকারী সুফইয়ান (রহ.) اللَّأْمَةَ শব্দের অর্থ করেছেন অস্ত্র।

অতঃপর তিনি ওয়াদা করলেন যে, তার কাছে পরে আসবেন। (পরে এসে) তাঁরা তাকে হত্যা করলেন। তারপর নাবী ﷺ-এর কাছে এসে তারা এ খবর জানালেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَلَٰكِنَّا نَرْهَنُكَ اللَّأْمَةَ -এ বাক্যে।

শিরোনাম দ্বারা উদ্দেশ্য : এর বিধান বর্ণনা করা। অর্থাৎ অস্ত্র বন্ধক রাখা বৈধ।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩০৩১, ৩০৩২, ৩০৩৭, সহীহ মুসলিম হা/১৮০১, আবূ দাউদ হা/২৭৬৮। (আ.প্র. ২৩২৮, ইফাবা. ২৩৪৫)