সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ২৫১২
৪৮. বন্ধক রাখা
صحيح البخاري
১/৪ পরিচ্ছেদঃ
১/৪
بَابُ
২৫১২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ : أَخْبَرَنَا عَبْدُ اللهِ : أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «الرَّهْنُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا، وَعَلَى الَّذِي يَرْكَبُ وَيَشْرَبُ النَّفَقَةُ.»
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, বাহনের পশু বন্ধক থাকলে তার খরচ বহনের বিনিময়ে তাতে আরোহণ করা যাবে। তেমনিভাবে দুগ্ধবতী প্রাণী বন্ধক থাকলে তার খরচের বিনিময় স্বরূপ দুধ পান করা যাবে। (মোটকথা) যে ব্যক্তি আরোহণ বা দুধ পান করবে খরচ বহনের দায়িত্ব তার ওপরই পরবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক সুস্পষ্ট
রেফারেন্স: সহীহুল বুখারী হা/২৫১১-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ২৩৩০, ইফাবা. ২৩৪৭)