hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৩৮

২. ঈমান

صحيح البخاري

* ঈমান পরিচিতি : ঈমান আরবী শব্দ। এর অর্থ : বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, তাক্বদীরের ভাল-মন্দ এবং আখিরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়-(সূরাহ আল-বাক্বারাহ; ২৮৫, সহীহুল বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী, আহমাদ, ইবনু মাজাহ)

যিনি উপরোক্ত বিষয়গুলোর প্রতি অন্তরে দৃঢ় বিশ্বাস পোষণ করেন, মৌখিকভাবে এর স্বীকৃতি দেন এবং বাস্তবে সেই মোতাবেক ‘আমল করেন- তাকে বলা হয় ঈমানদার।

ঈমান কেবল মনের ব্যাপার এ কথা সঠিক নয়। ইমাম হাসান আল-বাসরী (রহ.) বলেন : শুধুমাত্র মনের ইচ্ছা কিংবা বাইরের সাজ পোশাকই ঈমান নয়, বরং তা হল মনের দৃঢ়তা এবং ‘আমলের মাধ্যমে তাকে সত্যায়িত করা। ইমাম শাফিঈ (রহ.) বলেন : ঈমান হল মৌখিক স্বীকৃতি ও কাজে পরিণত করার নাম- (ফাতহুল বারী ১/৬৪)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রহ.) বলেন : ঈমান হচ্ছে (আল্লাহ ও তাঁর রাসূলের) আদেশাবলী কর্মে সম্পাদন করা এবং যাবতীয় নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকা। ইমাম বুখারী (রহ.) বলেন : ‘আমলের কারণে ঈমানদারদের সম্মানের তারতম্য হয় - (সহীহুল বুখারী)।

২/২৯ পরিচ্ছেদঃ

সাওয়াবের আশায় রমাযানের সিয়াম পালন করা ঈমানের অংশ

بَابُ صَوْمُ رَمَضَانَ احْتِسَابًا مِنَ الْإِيمَانِ

৩৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سَلَامٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».
আবূ হুরাইরাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন : যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রমাযানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হয়।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের .. مَنْ صَامَ رَمَضَانَ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৫। (আ.প্র. ৩৭, ইফাবা. ৩৭, তাওহীদ পাব. ৩৮)