সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪২৬
৮. সলাত
صحيح البخاري
৩/৪৭ পরিচ্ছেদঃ
আল্লাহ তা‘আলার বাণী : “তোমাদেরকে অতি অল্পই জ্ঞান দেয়া হয়েছে।” (সূরাহ আল-ইসরা : ৮৫)
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَىٰ ﴿وَمَا أُوتِيتُمْ مِنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا﴾
৪২৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ النَّبِيُّ ﷺ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ، فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ».
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : নাবী ﷺ নিজের প্রতিটি কাজ যথাসম্ভব ডানদিক থেকে শুরু করা পছন্দ করতেন। পবিত্রতা অর্জন, মাথা আঁচড়ানো ও জুতা পরার সময়ও।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১৬৮-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৪০৮, ইফাবা. ৪১৪, তাওহীদ পাব. ৪২৬)