জ্ঞাতব্য : হাফিয ইবনু রজব স্বীয় ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন : এ হাদীস দ্বারা প্রমাণিত হয়, সৎ লোকদের কবরের উপর মাসজিদ নির্মাণ এবং সেখানে তাদের ছবি বা প্রতিকৃতি রাখা হারাম। যেমনটি নাসারারা করছে। উম্মু হাবীবাহ ও উম্মু সালামাহ (রাযি.) গির্জায় যে প্রতিকৃতির কথা উল্লেখ করেছেন তা দেয়ালে ও অন্যান্য স্থানে স্থাপিত ছিল। যার ছায়া নেই। সুতরাং বরকত হাসিল ও শাফা‘আত কামনার উদ্দেশ্যে নাবীগণ ও সৎ লোকদের সাদৃশ্য ছবি বা প্রতিকৃতি টাঙানো ইসলাম ধর্মে হারাম। কেননা তা মূর্তি পূজার অন্তর্ভুক্ত। আর নাবী ﷺ এ প্রসঙ্গেই বলেছেন, নিশ্চয় ঐরূপ লোকেরাই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সৃষ্টিকুলের মধ্যে সর্বনিকৃষ্ট পরিগণিত হবে।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৪২৭
৮. সলাত
صحيح البخاري
৩/৪৮ পরিচ্ছেদঃ
কোন পছন্দনীয় কাজ এই আশঙ্কায় ছেড়ে দেয়া যে, কিছু কম মেধাবী লোক ভুল বুঝতে পারে এবং তারা আরো বেশি বিভ্রান্তিতে পড়তে পারে
بَابُ مَنْ تَرَكَ بَعْضَ الِاخْتِيَارِ مَخَافَةَ أَنْ يَقْصُرَ فَهْمُ بَعْضِ النَّاسِ عَنْهُ فَيَقَعُوا فِي أَشَدَّ مِنْهُ
৪২৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ : «أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ ﷺ، فَقَالَ: إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ».
‘আয়িশাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
উম্মু হাবীবাহ ও উম্মু সালামাহ (রাযি.) হাবশায় তাঁদের দেখা একটা গির্জার কথা উল্লেখ করেন, যেখানে কিছু মূর্তি ছিল। তাঁরা উভয়ে বিষয়টি নাবী ﷺ-কে জানালে তিনি বললেন : তাদের অবস্থা ছিল এমন যে, কোন সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মাসজিদ তৈরি করতো এবং তার ভেতরে ঐ লোকের মূর্তি বানিয়ে রাখতো। ক্বিয়ামাতের দিন এরাই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টজীব বলে পরিগণিত হবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَمَاتَ بَنَوْا عَلَىٰ قَبْرِهِ مَسْجِدًا -এ বাক্যে।
জ্ঞাতব্য : হাফিয ইবনু রজব স্বীয় ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন : এ হাদীস দ্বারা প্রমাণিত হয়, সৎ লোকদের কবরের উপর মাসজিদ নির্মাণ এবং সেখানে তাদের ছবি বা প্রতিকৃতি রাখা হারাম। যেমনটি নাসারারা করছে। উম্মু হাবীবাহ ও উম্মু সালামাহ (রাযি.) গির্জায় যে প্রতিকৃতির কথা উল্লেখ করেছেন তা দেয়ালে ও অন্যান্য স্থানে স্থাপিত ছিল। যার ছায়া নেই। সুতরাং বরকত হাসিল ও শাফা‘আত কামনার উদ্দেশ্যে নাবীগণ ও সৎ লোকদের সাদৃশ্য ছবি বা প্রতিকৃতি টাঙানো ইসলাম ধর্মে হারাম। কেননা তা মূর্তি পূজার অন্তর্ভুক্ত। আর নাবী ﷺ এ প্রসঙ্গেই বলেছেন, নিশ্চয় ঐরূপ লোকেরাই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সৃষ্টিকুলের মধ্যে সর্বনিকৃষ্ট পরিগণিত হবে।
জ্ঞাতব্য : হাফিয ইবনু রজব স্বীয় ‘ফাতহুল বারী’ গ্রন্থে বলেন : এ হাদীস দ্বারা প্রমাণিত হয়, সৎ লোকদের কবরের উপর মাসজিদ নির্মাণ এবং সেখানে তাদের ছবি বা প্রতিকৃতি রাখা হারাম। যেমনটি নাসারারা করছে। উম্মু হাবীবাহ ও উম্মু সালামাহ (রাযি.) গির্জায় যে প্রতিকৃতির কথা উল্লেখ করেছেন তা দেয়ালে ও অন্যান্য স্থানে স্থাপিত ছিল। যার ছায়া নেই। সুতরাং বরকত হাসিল ও শাফা‘আত কামনার উদ্দেশ্যে নাবীগণ ও সৎ লোকদের সাদৃশ্য ছবি বা প্রতিকৃতি টাঙানো ইসলাম ধর্মে হারাম। কেননা তা মূর্তি পূজার অন্তর্ভুক্ত। আর নাবী ﷺ এ প্রসঙ্গেই বলেছেন, নিশ্চয় ঐরূপ লোকেরাই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সৃষ্টিকুলের মধ্যে সর্বনিকৃষ্ট পরিগণিত হবে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৪৩৪, ১৩৪১, ৩৭৩; সহীহ মুসলিম ৫/৩, হা/৫২৮, আহমাদ হা/২৪৩০৬, নাসায়ী ২/৪১, নাসায়ীর সুনানুল কুবরা হা/৬৯৪, ইবনু খুযাইমাহ হা/৭৯০। (আ.প্র. ৪০৯, ইফাবা. ৪১৫, তাওহীদ পাব. ৪২৭)