hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৭৪

৯. সলাতের সময়সমূহ

صحيح البخاري

২/২৬ পরিচ্ছেদঃ

লাইলাতুল কদর ‘ইবাদাতে কাটানো ঈমানের অন্তর্ভুক্ত

بَابُ قِيَامُ لَيْلَةِ الْقَدْرِ مِنَ الْإِيمَانِ

৫৭৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ: حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ : أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: «مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ». وَقَالَ ابْنُ رَجَاءٍ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ أَبِي جَمْرَةَ: أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ أَخْبَرَهُ بِهَذَا. حَدَّثَنَا إِسْحَاقُ حَدَّثَنَا حَبَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ مِثْلَهُ.
আবূ বাকর ইবনু আবূ মূসা (রাযি.) হতে তাঁর পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন : যে ব্যক্তি দুই ঠান্ডা ওয়াক্তের (ফাজর ও ‘আসর) সলাত আদায় করবে, সে জান্নাতে যাবে। ইবনু রাজা‘ (রহ.) বলেন, হাম্মাম (রহ.) আবূ জামরাহ (রহ.) হতে বর্ণনা করেন, আবূ বাকর ইবনু ‘আবদুল্লাহ ইবনু ক্বায়স (রহ.) তাঁর কাছে এ হাদীস বর্ণনা করেছেন।

আবূ বাকর বিন ‘আবদুল্লাহ তাঁর পিতার সূত্রে নাবী ﷺ হতে অনুরূপ বর্ণনা করেছেন।*
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক সুস্পষ্ট। কেননা দুই ঠান্ডা সময়ের একটি হল ফাজরের সলাত।

* সহীহ মুসলিম ৫/৩৭, হা/৬৩৫, আহমাদ হা/১৬৭৩০ (আ.প্র. নাই, ইফাবা. ৫৪৭)
রেফারেন্স: সহীহ মুসলিম ২/১১৪, দারিমী হা/১৪৩২। (আ.প্র. ৫৪০, ইফাবা. ৫৪৬, তাওহীদ পাব. ৫৭৪)