hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৫৭৩

৯. সলাতের সময়সমূহ

صحيح البخاري

২/২৬ পরিচ্ছেদঃ

লাইলাতুল কদর ‘ইবাদাতে কাটানো ঈমানের অন্তর্ভুক্ত

بَابُ قِيَامُ لَيْلَةِ الْقَدْرِ مِنَ الْإِيمَانِ

৫৭৩
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ: قَالَ لِي جَرِيرُ بْنُ عَبْدِ اللهِ: «كُنَّا عِنْدَ النَّبِيِّ ﷺ، إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ، فَقَالَ: أَمَا إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا، لَا تُضَامُّونَ أَوْ لَا تُضَاهُونَ فِي رُؤْيَتِهِ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لَا تُغْلَبُوا عَلَى صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا. ثُمَّ قَالَ: ﴿فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا﴾».
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, এক রাতে আমরা নাবী ﷺ-এর কাছে ছিলাম। হঠাৎ তিনি পূর্ণিমা রাতের চাঁদের দিকে তাকিয়ে বললেন, শোন! এটি যেমন দেখতে পাচ্ছো- তোমাদের রব্বকেও তোমরা তেমনি দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা ভিড়ের সম্মুখীন হবে না।

কাজেই তোমরা যদি সূর্য উঠার পূর্বের সলাত ও সূর্য ডুবার পূর্বের সলাত আদায়ে সমর্থ হও, তবে তাই কর। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন : “সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে আপনি আপনার রব্বের প্রশংসায় তাসবীহ্ পাঠ করুন”- (সূরাহ ত্ব-হা ২০/১৩)।

আবূ ‘আবদুল্লাহ বুখারী (রহ.) বলেন, ইবনু শিহাব (রহ.)....জারীর (রাযি.) হতে আরো বলেন, নাবী ﷺ বলেছেন : তোমরা তোমাদের রব্বকে খালি চোখে দেখতে পাবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের عَلَىٰ صَلَاةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৫৪-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৫৩৯, ইফাবা. ৫৪৫, তাওহীদ পাব. ৫৭৩)