সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৭৮
১০. আযান
صحيح البخاري
৩/৪৬ পরিচ্ছেদঃ
কঙ্কর নিক্ষেপের সময় ফাতাওয়াহ জিজ্ঞেস করা
بَابُ السُّؤَالِ وَالْفُتْيَا عِنْدَ رَمْيِ الْجِمَارِ
৬৭৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: «مَرِضَ النَّبِيُّ ﷺ فَاشْتَدَّ مَرَضُهُ فَقَالَ: مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ. قَالَتْ عَائِشَةُ: إِنَّهُ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ. قَالَ: مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ. فَعَادَتْ، فَقَالَ: مُرِي أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ. فَأَتَاهُ الرَّسُولُ، فَصَلَّى بِالنَّاسِ فِي حَيَاةِ النَّبِيِّ ﷺ.»
আবূ মূসা (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ অসুস্থ হয়ে পড়লেন, তাঁর অসুস্থতা বেড়ে গেলে তিনি বললেন, আবূ বাকরকে লোকদের নিয়ে সলাত আদায় করতে বল। ‘আয়িশাহ (রাযি.) বললেন, তিনি কোমল হৃদয়ের লোক, তিনি আপনার স্থানে দাঁড়িয়ে লোকদের নিয়ে সলাত আদায় করতে পারবেন না। নাবী ﷺ আবার বললেন, আবূ বাকরকে লোকদের নিয়ে সলাত আদায় করতে বল। ‘আয়িশাহ (রাযি.) আবার সে কথা বললেন। তখন তিনি আবার বললেন, আবূ বাকরকে লোকদের নিয়ে সলাত আদায় করতে বল। তোমরা ইউসুফ (‘আ.)-এর সঙ্গিনী সেই নারী জাতির সদৃশ। অতঃপর আবূ বাকর (রাযি.)-এর কাছে সংবাদবাহক সংবাদ নিয়ে আসেন। ফলে তিনি নাবী ﷺ-এর জীবদ্দশাতেই লোকদের নিয়ে সলাত আদায় করলেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : সম্পর্ক সুস্পষ্ট। কেননা আবূ বাকর (রাযি.) ছিলেন অধিক মর্যাদাসম্পন্ন সাহাবী।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৩৩৮৫; সহীহ মুসলিম ৪/২১, হা/৪২০, আহমাদ হা/১৯৭২০। (আ.প্র. ৬৩৭, ইফাবা. ৬৪৪, তাওহীদ পাব. ৬৭৮)