তিনি ভেবেছিলেন, নাবী ﷺ হয়তো সলাতে বেরিয়ে আসবেন। নাবী ﷺ আমাদেরকে ইশারায় বললেন, তোমরা তোমাদের সলাত পূর্ণ করো। অতঃপর তিনি পর্দা ছেড়ে দিলেন। সে দিনই নাবী ﷺ-এর ইন্তিকাল হয়।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৮০
১০. আযান
صحيح البخاري
৩/৪৬ পরিচ্ছেদঃ
কঙ্কর নিক্ষেপের সময় ফাতাওয়াহ জিজ্ঞেস করা
بَابُ السُّؤَالِ وَالْفُتْيَا عِنْدَ رَمْيِ الْجِمَارِ
৬৮০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ الْأَنْصَارِيُّ، وَكَانَ تَبِعَ النَّبِيَّ ﷺ، وَخَدَمَهُ وَصَحِبَهُ: «أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ النَّبِيِّ ﷺ الَّذِي تُوُفِّيَ فِيهِ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الاِثْنَيْنِ، وَهُمْ صُفُوفٌ فِي الصَّلَاةِ، فَكَشَفَ النَّبِيُّ ﷺ سِتْرَ الْحُجْرَةِ يَنْظُرُ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ، كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ، فَهَمَمْنَا أَنْ نَفْتَتِنَ مِنَ الْفَرَحِ بِرُؤْيَةِ النَّبِيِّ ﷺ، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ؛ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ النَّبِيَّ ﷺ خَارِجٌ إِلَى الصَّلَاةِ، فَأَشَارَ إِلَيْنَا النَّبِيُّ ﷺ: أَنْ أَتِمُّوا صَلَاتَكُمْ. وَأَرْخَى السِّتْرَ فَتُوُفِّيَ مِنْ يَوْمِهِ.»
আনাস ইবনু মালিক আনসারী (রাযি.) থেকে বর্ণিতঃ
যিনি নাবী ﷺ-এর অনুসারী, খাদিম এবং সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করেন, নাবী ﷺ-এর অন্তিম রোগে আক্রান্ত অবস্থায় আবূ বাকর (রাযি.) সাহাবীগণকে নিয়ে সলাত আদায় করতেন। অবশেষে যখন সোমবার এলো এবং লোকেরা সলাতের জন্য কাতারবদ্ধ হলো, তখন নাবী ﷺ হুজরার পর্দা উঠিয়ে আমাদের দিকে তাকালেন। তিনি দাঁড়িয়ে ছিলেন, তাঁর চেহারা যেন কুরআনুল কারীমের পাতা (এর মত ঝলমল করছিল)। তিনি মুচকি হাসলেন। নাবী ﷺ-কে দেখতে পেয়ে আমরা খুশীতে প্রায় আত্মহারা হয়ে গিয়েছিলাম এবং আবূ বাকর (রাযি.) কাতারে দাঁড়ানোর জন্য পিছন দিকে সরে আসছিলেন।
তিনি ভেবেছিলেন, নাবী ﷺ হয়তো সলাতে বেরিয়ে আসবেন। নাবী ﷺ আমাদেরকে ইশারায় বললেন, তোমরা তোমাদের সলাত পূর্ণ করো। অতঃপর তিনি পর্দা ছেড়ে দিলেন। সে দিনই নাবী ﷺ-এর ইন্তিকাল হয়।
তিনি ভেবেছিলেন, নাবী ﷺ হয়তো সলাতে বেরিয়ে আসবেন। নাবী ﷺ আমাদেরকে ইশারায় বললেন, তোমরা তোমাদের সলাত পূর্ণ করো। অতঃপর তিনি পর্দা ছেড়ে দিলেন। সে দিনই নাবী ﷺ-এর ইন্তিকাল হয়।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের أَنْ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৬৮১,৭৫৪,১২০৫,৪৪৪৮,সহীহ মুসলিম ৪/২১ হা/৪১৯, আহমাদ হা/১৩০২৮, হুমাইদী হা/১১৮৮, ইবনু মাজাহ হা/১৬২৪, তিরমিযীর শামায়িল হা/৩৮৫, নাসায়ী ৪/৭, ইবনু খুযাইমাহ হা/১৬৫০।(আ.প্র. ৬৩৯, ইফাবা. ৬৪৬, তাওহীদ পাব. ৬৮০)