hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৬৯৮

১০. আযান

صحيح البخاري

৪/৫৮ পরিচ্ছেদঃ

পেশাব ধোয়া প্রসঙ্গে যা কিছু বর্ণিত হয়েছে

بَابُ مَا جَاءَ فِي غَسْلِ الْبَوْلِ

وَقَالَ النَّبِيُّ ﷺ لِصَاحِبِ الْقَبْرِ كَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ وَلَمْ يَذْكُرْ سِوَىٰ بَوْلِ النَّاسِ

নাবী ﷺ জনৈক কবরবাসী সম্পর্কে বলেন : সে তার পেশাব হতে সতর্ক থাকত না। তিনি কেবল মানুষের পেশাব সম্পর্কেই উল্লেখ করেছেন।

৬৯৮
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ: حَدَّثَنَا عَمْرٌو، عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ﵄ قَالَ: «نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ ﷺ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ» قَالَ عَمْرٌو فَحَدَّثْتُ بِهِ بُكَيْرًا فَقَالَ: حَدَّثَنِي كُرَيْبٌ بِذَلِكَ.
ইবনু ‘আব্বাস (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি (আমার খালা) মাইমুনাহ (রাযি.)-এর ঘরে ঘুমালাম, সে রাতে নাবী ﷺ তাঁর কাছে ছিলেন। এক সময় তিনি ﷺ উযূ করে সলাতে দাঁড়ালেন। তখন আমি তাঁর বামপাশে দাঁড়ালাম। তিনি আমাকে ধরে তাঁর ডানপাশে নিয়ে এলেন। আর তিনি তের রাক‘আত সলাত আদায় করলেন।

এরপর তিনি ঘুমিয়ে পড়লেন, এমনকি তাঁর নাক ডাকার শব্দ হতে লাগল। তিনি ঘুমালে তাঁর নাক ডাকার শব্দ হতো। অতঃপর তাঁর কাছে মুআয্যিন এলে তিনি বেরিয়ে গিয়ে ফাজরের সলাত আদায় করলেন। এজন্য তিনি (নতুন) উযূ করেননি। ‘আমর (রাযি.) বলেন, আমি এ হাদীস বুকায়র (রাযি.)-কে শুনালে তিনি বলেন, হাদীসটি আমার কাছে কুরাইব (রহ.)-ও বর্ণনা করেছেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১১৭-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৬৫৬, ইফাবা. ৬৬৪, তাওহীদ পাব. ৬৯৮)