hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৭০০

১০. আযান

صحيح البخاري

৪/৬০ পরিচ্ছেদঃ

মাসজিদে পেশাবের উপর পানি ঢেলে দেয়া

بَابُ صَبِّ الْمَاءِ عَلَى الْبَوْلِ فِي الْمَسْجِدِ

৭০০
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ : «أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ ﷺ، ثُمَّ يَرْجِعُ فَيَؤُمُّ قَوْمَهُ.»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযি.) থেকে বর্ণিতঃ
মু‘আয ইবনু জাবাল (রাযি.) নাবী ﷺ-এর সাথে সলাত আদায়ের পর ফিরে গিয়ে নিজ গোত্রের ইমামতি করতেন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : এ হাদীস এর পরবর্তী হাদীসেরই কিছু অংশ। উভয় হাদীস মূলত একটিই হাদীস। তা সত্ত্বেও হাদীসটি ইমাম বুখারীর (রহ.) আলাদাভাবে আনার কারণ সম্পর্কে আল্লামা আইনী (রহ.) বলেন : প্রথমত তিনি এর দ্বারা উত্তম পন্থায় উচ্চ সানাদের দিকে ইঙ্গিত করেছেন। দ্বিতীয়ত : জাবির (রাযি.) থেকে ‘আমর ইবনু দীনারের হাদীস শ্রবণের বিষয়টি সুস্পষ্ট করার জন্য।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৭০১, ৭০৫, ৭১১, ৬১০৬, সহীহ মুসলিম হা/৬০০। (আ.প্র. ৬৫৮, ইফাবা. ৬৬৬, তাওহীদ পাব. ৭০০)