যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী।
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৮৪৬
১০. আযান
صحيح البخاري
১০/১৫৬ পরিচ্ছেদঃ
সালাম ফিরানোর পর মুক্তাদিগণের দিকে ইমামের ঘুরে বসা
بَابُ يَسْتَقْبِلُ الْإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ
৮৪৬
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ: «صَلَّى لَنَا رَسُولُ اللهِ ﷺ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ، أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ: هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟. قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ.»
যায়দ ইবনু খালিদ জুহানী (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ রাতে বৃষ্টি হওয়ার পর হুদায়বিয়াতে আমাদের নিয়ে ফাজরের সলাত আদায় করলেন। সলাত শেষে তিনি লোকদের দিকে ফিরে বললেন : তোমরা কি জান, তোমাদের রব্ব কি বলেছেন? তাঁরা বললেন : আল্লাহ্ ও তাঁর রাসূলই অধিক জানেন। রাসূলুল্লাহ ﷺ বললেন : (তোমাদের রব্ব) বলেছেন, আমার বান্দাদের মধ্য কেউ আমার প্রতি মু’মিন হয়ে গেল আর কেউ হল কাফির।
যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী।
যে বলেছে, আল্লাহর করুণা ও রহমতে আমরা বৃষ্টি লাভ করেছি, সে আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী। আর যে বলেছে, অমুক অমুক নক্ষত্রের প্রভাবে আমাদের উপর বৃষ্টিপাত হয়েছে, সে আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/১০৩৮, ৪১৪৭, ৭৫০৩; সহীহ মুসলিম ১/৩২ হা/৭১, আহমাদ হা/১৭০৬০, মুয়াত্তা মালিক, বুখারীর আল-আদাবুল মুফরাদ হা/৯০৭, আবূ দাউদ হা/৩৯০৬, নাসায়ীর ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ হা/৯২৪, ৯২৫, হুমাইদী হা/৮১৩। (আ.প্র. ৭৯৮, ইফাবা. ৮০৬, তাওহীদ পাব. ৮৪৬)