সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৮৪৭
১০. আযান
صحيح البخاري
১০/১৫৬ পরিচ্ছেদঃ
সালাম ফিরানোর পর মুক্তাদিগণের দিকে ইমামের ঘুরে বসা
بَابُ يَسْتَقْبِلُ الْإِمَامُ النَّاسَ إِذَا سَلَّمَ
৮৪৭
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا عَبْدُ اللهِ: سَمِعَ يَزِيدَ قَالَ: أَخْبَرَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ قَالَ: «أَخَّرَ رَسُولُ اللهِ ﷺ الصَّلَاةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَلَمَّا صَلَّى، أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ.»
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ অর্ধরাত পর্যন্ত সলাত বিলম্ব করলেন। এরপর তিনি আমাদের সামনে বেরিয়ে এলেন। সলাত শেষে তিনি আমাদের দিকে মুখ ফিরে বললেন, লোকেরা সলাত আদায় করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তোমরা যতক্ষণ সলাতের অপেক্ষায় থাকবে ততক্ষণ তোমরা যেন সলাতের অবস্থায় থাকবে।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের فَلَمَّا صَلَّىٰ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ -এ বাক্যে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৫৭২-এর তাখরীজদ দ্রষ্টব্য। (আ.প্র. ৭৯৯ ইফাবা. ৮০৭, তাওহীদ পাব. ৮৪৭)