সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৫৪
১৩. দুই ঈদ
صحيح البخاري
১/৫ পরিচ্ছেদঃ
১/৫
بَابُ
৯৫৪
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلَاةِ فَلْيُعِدْ. فَقَامَ رَجُلٌ فَقَالَ: هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ، وَذَكَرَ مِنْ جِيرَانِهِ، فَكَأَنَّ النَّبِيَّ ﷺ صَدَّقَهُ، قَالَ: وَعِنْدِي جَذَعَةٌ أَحَبُّ إِلَيَّ مِنْ شَأْتَيْ لَحْمٍ، فَرَخَّصَ لَهُ النَّبِيُّ ﷺ، فَلَا أَدْرِي: أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لَا».
আনাস ইবনু মালিক (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী ﷺ বলেছেন : সলাতের পূর্বে যে যাবাহ করবে তাকে পুনরায় যাবাহ করতে হবে। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আজকের এ দিনে গোশত খাওয়ারই আকাঙ্ক্ষা করা হয়। সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল। তখন নাবী ﷺ যেন তার কথার সত্যতা স্বীকার করলেন। সে বলল, আমার কাছে এখন ছয় মাসের এমন একটি মেষ শাবক রয়েছে, যা আমার কাছে দু’টি হৃষ্টপুষ্ট বকরীর চেয়ে অধিক পছন্দনীয়। নাবী ﷺ তাকে সেটা কুরবানী করার অনুমতি দিলেন। অবশ্য আমি জানি না, এ অনুমতি সে ছাড়া অন্যদের জন্যও প্রযোজ্য কি-না?
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের هَٰذَا يَوْمٌ يُشْتَهَىٰ فِيهِ اللَّحْمُ -এ বাক্যে।
রেফারেন্স: বুখারী হা/৯৮৪, ৫৫৪৬, ৫৫৪৯, ৫৫৬১; মুসলিম হা/১৯৬২, আহমাদ ৩/১১৭, ইবনু মাজাহ হা/৩১৫১, নাসায়ী ৭/২২৩। (ইফাবা. ৯০৬)