hadith book logo

সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন): হাদিস ৯৫২

১৩. দুই ঈদ

صحيح البخاري

১/৩ পরিচ্ছেদঃ

১/৩

بَابُ

৯৫২
সহিহ বুখারী (হাদিস পাবলিকেশন)
সহিহ হাদিস
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ﵂ قَالَتْ: «دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الْأَنْصَارِ، تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الْأَنْصَارُ يَوْمَ بُعَاثَ، قَالَتْ: وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ، فَقَالَ أَبُو بَكْرٍ: أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللهِ ﷺ؟ وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: يَا أَبَا بَكْرٍ، إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا».
‘আয়িশাহ্ (রাযি.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা আবূ বাকর (রাযি.) আসলেন, তখন আমার কাছে দু’টি আনসারী মেয়ে বু‘আস যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে গান গাইছিল। তিনি বলেন, তারা পেশাগত গায়িকা ছিল না। আবূ বাকর (রাযি.) বললেন, রাসূলুল্লাহ ﷺ-এর ঘরে শয়তানী বাদ্যযন্ত্র। সেটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ ﷺ বললেন : হে আবূ বাকর! প্রত্যেক জাতির জন্যই আনন্দের দিন রয়েছে আর এটা হলো আমাদের আনন্দের দিন।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক : হাদীসের وَهَٰذَا عِيدُنَا -এ বাক্যে। এর দ্বারা ঐ মেয়ে দু’টির আনন্দ-উৎসব করাকে স্বীকৃতি দেয়া হয়েছে।
রেফারেন্স: সহীহুল বুখারী হা/৯৪৯-এর তাখরীজ দ্রষ্টব্য। (আ.প্র. ৮৯৮, ইফাবা. ৯০৪, তাওহীদ পাব. ৯৫২)