hadith book logo

যিলহজ, ঈদ ও কোরবানি

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

الحمد لله والصلاة والسلام على رسول الله ، وبعد :

যিলহজ মাসের প্রথম দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ দশকে এবাদত-বন্দেগির তুলনায় আল্লাহর নিকট অধিক প্রিয় অন্য কোনো কাল ও সময় নেই মর্মে হাদিসে এসেছে।

আরাফা দিবস মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তিলাভের শ্রেষ্ঠ দিবস, যে দিবসের রোজা বিগত ও আগত এক বছরের পাপের কাফ্ফারা—এ দিবসটিও যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত। ইয়াউমুন নাহর―যা হাদিস অনুযায়ী সমধিক মহিমান্বিত দিবস বলে খ্যাত—যিলহজ মাসের প্রথম দশকেই অবস্থিত।

বড় ঈদ ও কোরবানি এ দশকেই স্থান পেয়েছে। সে হিসেবে যিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব অন্যান্য দিবসকে ছাপিয়ে—শবে কদর বাদে—সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত। তবে দু:খের ব্যাপার হল, যিলহজ মাসের প্রথম দশক আদৌ কোনো গুরুত্বের ব্যাপার নয় ;—অন্তত আমাদের দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমন্ডলে। সর্বোত্তম দিবসগুলোর ব্যাপারে এই উদাসীনতার আড়ালের কারণ কী তা আমাদের জানা নেই। তবে আশা করা যায়, আমাদের বর্তমান প্রকাশনাটি এ বিষয়ে সাধারণ পাঠকশ্রেণির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

প্রাজ্ঞ গবেষক ও অনুবাদক আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান আরবি থেকে বইটি অনুবাদ করে একটি শূন্যতা পূরণ করেছেন—সন্দেহ নেই। এ জন্য তিনি আমাদের সকলের ধন্যবাদ পাবার উপযোগী। নুমান বিন আবুল বাশার, কাউসার বিন খালেদ অত্যন্ত যত্নের সাথে সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটির পরিচালকবৃন্দ বইটির সার্বিক সৌন্দর্য-বর্ধনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তাদের সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন।

আমাদের প্রতিষ্ঠান থেকে বইটি প্রকাশ করতে পেরে সত্যি আমরা আনন্দিত ও আল্লাহর কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদের শ্রম কবুল করুন। আমিন।

মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

মহাপরিচালক:আবহাস এডুকেশনাল এন্ড রিসার্চ সোসাইটি

পরিচালক: বাংলা বিভাগ- islamhouse.com