১
যিলহজ, ঈদ ও কোরবানি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪২
(৯) ঈদের সালাতের কাজা আদায় প্রসঙ্গে
কারো যদি ঈদের সালাত ছুটে যায় তাহলে সে কি করবে। কাজা করা দরকার কিনা ? এ বিষয়ে উলামাদের একাধিক মত রয়েছে। তবে বিশুদ্ধ মত হল কাজা আদায় করবে।
এরপর কথা থেকে যায়, সে কাজা আদায় করতে যেয়ে কত রাকাত আদায় করবে। চার রাকাত না দু রাকাত ? এ বিষয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত।
ইমাম বোখারি রহ. বলেছেন : ‘যদি ঈদের সালাত ধরতে না পারে তবে দু রাকাত কাজা আদায় করবে। আতা রহ. বলেছেন : যদি ঈদের সালাত ছুটে যায় তবে কাজা হিসেবে দু রাকাত আদায় করবে।’
হাফেজ ইবনে হাজার রহ. বলেছেন : ‘যদি ঈদের সালাত ছুটে যায় তবে ইমামের সাথে দু রাকাত আদায় করবে।’ অর্থাৎ কাজা করবে জামাতের সাথে। মূলত দু রাকাত কাজা আদায় করা যুক্তি সংগত। ইমাম মুযনী সহ একদল ফিকাহবিদ বলেছেন ঈদের সালাত ছুটে গেলে তা কাজা করার প্রয়োজন নেই।
আর ইমাম সওরী ও ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যদি কেউ একা একা ঈদের সালাতের কাজা আদায় করে তবে সে দু রাকাত আদায় করবে। আর যদি জামাতের সাথে আদায় করে তবেও দু রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. বলেন যে জামাতে ঈদের সালাত পেল না সে চার রাকাত কাজা আদায় করবে। (বিশুদ্ধ সূত্রে সাঈদ বিন মানসূর বর্ণিত)
ইমাম আবু হানীফা রহ. বলেছেন : ‘যদি কেউ ঈদের সালাত কোন কারণে পরিত্যাগ করে তবে সে ইচ্ছা করলে কাজা আদায় করতে পারে, আর না করলে কোন অসুবিধা নেই। যদি আদায় করে তবে চার রাকাতও আদায় করতে পারে আবার দু রাকাতও।’ [ফাতহুল বারী : ঈদ অধ্যায়]