১
যিলহজ, ঈদ ও কোরবানি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৬
(৩) ঈদের সালাত কোথায় আদায় করবেন ?
হাদিসে এসেছে :—
عن أبي سعيد الخدري رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى . رواه البخاري برقم ৯৫৬
আবু সায়ীদ খুদরী রা. থেকে বর্ণিত তিনি বলেন : রাসূলুল্লাহ স. ঈদুল ফিতর ও ঈদুল-আজহার দিন ঈদগাহের উদ্দেশ্যে রওয়ানা হতেন...। [বোখারি- ৯৫৬]
ইবনুল কায়্যিম রহ. বলেন : রাসূলে কারীম স.-এর সুন্নত হল তিনি সর্বদা ঈদের সালাত ঈদগাহে আদায় করতেন। [যাদুল-মাআদ, ১ম খন্ড, পৃ-৪৪১]
ইবনে কুদামাহ রহ. বলেন : রাসূলুল্লাহ স. কখনো উত্তম কাজ পরিত্যাগ করেননি। কখনো পরিপূর্ণতা বাদ দিয়ে অপূর্ণাঙ্গ পদ্ধতি অনুসরণ করেননি। তার চেয়ে বড় কথা হল আমাদেরকে আল্লাহ রাববুল আলামিনের পক্ষ থেকে রাসূলে কারীম সা.-এর আনুগত্যের নির্দেশ দেয়া হয়েছে। এসব দিকে লক্ষ্য করে আমাদের অবশ্যই ঈদের সালাত ঈদগাহে (উন্মুক্ত প্রান্তরে) আদায় করা উচিত। আর রাসূলে কারীম সা. কখনো ঈদের সালাত মসজিদে আদায় করেছেন এমন কোন বর্ণনা নেই।
অবশ্য আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণিত একটি হাদিসে জানা যায় রাসূল স. একবার কোন বিশেষ অসুবিধা থাকায় মসজিদে ঈদের সালাত আদায় করেছেন। [আবু দাউদ - ১১৬০ ও ইবনে মাজা -১৩১৩, হাদিসটি সহিহ নয়] তবে এ হাদিসটিকে প্রখ্যাত মুহাদ্দিস নাসিরুদ্দীন আলবানী দুর্বল বলে প্রমাণ করেছেন। তাই আমাদের অলসতা পরিত্যাগ করে কিছুটা কষ্ট করে হলেও ঈদের সালাত ঈদগাহে আদায় করার ব্যাপারে যত্নবান হওয়া উচিত।
এ দিনে মুসলিমগণ এক সম্মেলনে মিলিত হবেন। মসজিদ এ কাজের জন্য যথাযথ প্রশস্ত হতে পারে না। মসজিদে সালাত আদায়ের ফজিলত থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ স. সর্বদা ঈদগাহে ঈদের সালাত আদায় করেছেন। এমনিভাবে মসজিদের ফজিলত থাকা সত্ত্বেও নফল নামাজ ঘরে আদায় করা উত্তম।