১
যিলহজ, ঈদ ও কোরবানি
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
(৮) ঈদের খুতবা শ্রবণ
সালাতের পর ইমাম দুটো খুতবা দেবেন। সে খুতবাতে তিনি আল্লাহ রাববুল আলামিনের প্রশংসা ও গুন-গান, অধিক পরিমাণে তাকবীর পাঠ করবেন। তবে সালাত আদায়কারীকে ঈদের খুতবা শুনতেই হবে এমন কথা নেই। যেমন হাদিসে এসেছে—
عن عبد الله بن السائب رضى الله عنه قال : شهدت العيد مع النبي صلى الله عليه وسلم، فلما قضى الصلاة قال : ( إنا نخطب فمن أحب أن يجلس فليجلس، ومن أحب أن يذهب فليذهب . ( رواه أبو داود ১১৫৫ وصححه الألباني )
আব্দুল্লাহ বিন সায়েব রা. থেকে বর্ণিত তিনি বলেন : আমি নবী কারীম স.-এর সাথে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের সালাত শেষ করলেন, বললেন : আমরা এখন খুতবা দেব। যার ভাল লাগে সে যেন বসে আর যে চলে যেতে চায় সে যেতে পারে। [আবু দাউদ- ১১৫৫, হাদিসটি সহিহ]
আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে খুতবা শ্রবণ করায় অনেক সওয়াব রয়েছে। তাতে যেমন আল্লাহ রাববুল আলামিনের জিকির আছে, দ্বীনি শিক্ষা বিষয়ক কথা-বার্তা রয়েছে, তেমনি রয়েছে ফেরেশতাদের আগমন ও আল্লাহ তাআলার সাকীনা ও রহমত।