১
আল্লাহর পথে দাওয়াত
লেখকঃ ড. আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
কুরআন মাজীদ
কুরআনুল কারীম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দা‘ওয়াতের প্রধান ও মূল উপকরণ। আল্লাহ তা‘আলা কুরআন কারীমে তাঁকে কুরআন পাঠ করে দা‘ওয়াত প্রদানের নির্দেশ দিয়েছেন। কাফিরগণকে দীনের দা‘ওয়াত দিতে এবং মুমিনগণকে দীনের দা‘ওয়াত দিতে উভয় ক্ষেত্রে তিনি নিজে সদা সর্বদা কুরআন পাঠ করে দা‘ওয়াত প্রদানকেই সর্বাধিক গুরুত্ব প্রদান করতেন।