১
আল্লাহর পথে দাওয়াত
লেখকঃ ড. আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৮
গল্প নির্ভর ওয়াজ
আমরা দেখেছি যে, দা‘ওয়াতের একটি মাসনূন উপকরণ হলো ওয়াজ। ওয়াজ অবশ্যই কুরআন ও হাদীস নির্ভর হবে। ওয়াজের নামে মিথ্যা হাদীস, বানোয়াট গল্প বা পূরবর্তী যুগের বুজুর্গগণের নামে প্রচারিত অনির্ভরযোগ্য বা সনদ বিহীন কাহিনী বলার অগণিত ক্ষতির একটি হলো, কুরআন, হাদীস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ থেকে মুসলিম উম্মাহকে দূরে সরিয়ে দেওয়া।