hadith book logo

আল্লাহর পথে দাওয়াত

লেখকঃ ড. আ.ন.ম. আব্দুল্লাহ জাহাঙ্গীর • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৭

সুন্দর ওয়াজ

সুন্দর ওয়াজ ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দা‘ওয়াতের অন্যতম উপকরণ। কুরআনে তাঁকে ওয়াজের মাধ্যমে দা‘ওয়াত দেওয়ার জন্য বারংবার নির্দেশ দেওয়া হয়েছে। [সূরা আন-নিসা, আয়াত: ৪; সূরা আন-নাহল, আয়াত: ১২৫।]

কুরআনকেও বারংবার ওয়াজ হিসেবে অভিহিত করা হয়েছে। [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৭৫; সূরা ইউনুস, আয়াত: ৫৭।]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের ক্ষেত্রে লক্ষণীয় যে, তাঁর ওয়াজ ছিল মূলত কুরআন নির্ভর। বিভিন্ন হাদীস থেকে আমরা দেখতে পাই যে, তিনি বক্তৃতা, ওয়াজ, খুৎবা ইত্যাদি সব কিছুতেই অধিকাংশ ক্ষেত্রে কুরআন পাঠ করতেন। এগুলোর পাশাপাশি কিছু হিকমাহ বা উপদেশ প্রদান করতেন যা হাদীসরূপে সংকলিত। তাঁর ওয়াজের ক্ষেত্রে স্পষ্টতা, আন্তরিকতা, কৃত্রিমতাহীন, সরলতা, সংক্ষেপন ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষণীয়।