১
ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২
নয়. বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে সংলাপ
ইসলামী দা‘ওয়াহ প্রচারের অন্যতম মাধ্যম হলো সংলাপ। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদী, নাসারা ও মুশরিকদের সাথে মদিনায় বিভিন্ন সময় সংলাপে লিপ্ত হতেন। তারা তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করত। আর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোযোগ আকৃষ্ট করার সকল পদ্ধতি অনুসরণ করে দা‘ওয়াত দিতেন। নিম্নে এ ধরনের সংলাপের কতিপয় দৃষ্টান্ত প্রদত্ত হলো: