hadith book logo

ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

দুই. পাহাড়ের চূঁড়ায় আরোহন

ইসলামের প্রাথমিক যুগে মক্কাবাসীরা বিপদজনক কোন সংবাদ বা ঘটনা দেখলে তা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার জন্য সাফা পাহাড়ে আরোহন করত, তার কাপড় ছুড়ে ফেলত এবং লোকজনকে ঘটনা শুনাত বা সংবাদ সম্পর্কে অবগত করত যেন তারা সতর্ক হয়ে যায়। [.Puthige, Abdus Salam Shafi, Towards Performing Da`wah, UK: International Council for Islamic Information, 1997, P. 108.]

ইসলাম প্রচারের লক্ষ্যে প্রকাশ্যে দা‘ওয়াত উপস্থাপনের জন্য মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ পদ্ধতিটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। সহীহ বুখারীতে এসেছে,

‘‘একদা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূঁড়ায় আরোহনের উদ্দেশ্যে বের হলেন এবং আরোহন করে উচ্চস্বরে يا صباحاه (হে প্রভাতকালের বিপদ) একথা বলে তিনি চিৎকার দিতে লাগলেন। লোকজন বলাবলি করতে লাগলো- কে চিৎকার করছে? তারা বললো- মুহাম্মাদ। অবশেষে তারা তাঁর কাছে সমবেত হলো। সকলে উপস্থিত হলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে অমুক সম্প্রদায়, হে অমুক সম্প্রদায়, হে আব্দুল মানাফের বংশধর; হে আব্দুল মুত্তালিবের বংশধর। এবার তারাও একত্রিত হলো। তখন তিনি (রাসূল সা.) বললেন, আমি যদি বলি যে, এ পাহাড়ের অপর পাশে এক বিরাট শত্রুবাহিনী রয়েছে, তারা তোমাদের উপর এখনই আক্রমন করবে। তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমবেত সকলে জবাব দিল, আমাদের জানামতে তুমি কখনও মিথ্যা কথা বলোনি। তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আল্লাহর আযাব আসার পূর্বে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, তোমরা সে আযাব থেকে পরিত্রাণের চেষ্টা কর।’’ [.ইমাম বুখারী, সহীহ, প্রাগুক্ত, হাদীস নং ৪৭৭০।]