১
ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান
লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
চার. দেশ থেকে স্থানান্তর হওয়া
মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ইসলামী দা‘ওয়াহ সম্প্রসারণের লক্ষ্যে হাবশায় হিজরত করতে নির্দেশ দিয়েছিলেন। অতঃপর তিনি নিজেও ৬২২ খ্রিস্টাব্দে মক্কা হতে প্রায় ৪৩০ কিলোমিটার দূরবর্তী শহর মদীনাতে গমন করেন। ইসলাম প্রচারের ক্ষেত্রে তাঁর এ হিজরত ছিল অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন এক সমাজ ও মুসলিম ভাতৃত্ববোধ প্রতিষ্ঠায় হিজরতের গুরুত্ব অপরিসীম। এছাড়া মদিনার পার্শ্ববর্তী বিভিন্ন আরব অধিবাসীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। পরিশেষে দেখা গেল যে, মক্কার চেয়ে অধিক হারে মদীনাবাসী তাঁর এ আহবানে সাড়া দিয়েছিল। এমনকি, তিনি সেখানে একটি মডেল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ফলে দা‘ওয়াহ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মূলতঃ মদীনাতেই সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল।