hadith book logo

ইসলামী দাওয়াহ প্রসারে গণমাধ্যমের অবদান

লেখকঃ ড. মো: আব্দুল কাদের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

এক. মৌখিক/বাচনিক মাধ্যম

তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বক্তব্য দ্বারা মানুষকে আকৃষ্ট করতেন। বাচনিক দিক দিয়ে তিনি এমন একজন বিতার্কিক ও বাগ্মী ছিলেন যে, তার সমকক্ষ কেউ নেই। এটা তার অন্যতম মু‘জিযা, পবিত্র কুরআন অস্বীকারকারীরা কুরআন নাযিলকৃত হওয়া বিষয়ে সন্দেহ-সংশয় করলে তিনি তাদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। পবিত্র কুরআন তাঁর সে চ্যালেঞ্জকে বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ বলেন,

﴿ وَإِن كُنتُمۡ فِي رَيۡبٖ مِّمَّا نَزَّلۡنَا عَلَىٰ عَبۡدِنَا فَأۡتُواْ بِسُورَةٖ مِّن مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ شُهَدَآءَكُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٢٣ ﴾ [ البقرة : ٢٣ ]

‘‘আর আমরা আমাদের বান্দার প্রতি যা নাযিল করেছি তাতে তোমাদের কোন সন্দেহ থাকলে তোমরা এর অনুরূপ কোন সূরা আনয়ন কর এবং আল্লাহ্ ব্যতীত তোমাদের সকল সাক্ষী-সাহায্যকারীকে আহবান কর, যদি তোমরা সত্যবাদী হও।’’ [.সূরা বাকারাহ : ২৩।]

অতঃপর বলেন,

﴿ أَمۡ يَقُولُونَ ٱفۡتَرَىٰهُۖ قُلۡ فَأۡتُواْ بِسُورَةٖ مِّثۡلِهِۦ وَٱدۡعُواْ مَنِ ٱسۡتَطَعۡتُم مِّن دُونِ ٱللَّهِ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ٣٨ ﴾ [ يونس : ٣٨ ]

‘‘নাকি তারা বলে, ‘তিনি এটা রচনা করেছেন?’ বলুন, ‘তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে আস এবং আল্লাহ্ ছাড়া অন্য যাকে পার ডাক, যদি তোমরা সত্যবাদী হও।’’ [.সূরা ইউনুস : ৩৮।]

আরো বলা হয়েছে,

﴿ قُل لَّئِنِ ٱجۡتَمَعَتِ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَىٰٓ أَن يَأۡتُواْ بِمِثۡلِ هَٰذَا ٱلۡقُرۡءَانِ لَا يَأۡتُونَ بِمِثۡلِهِۦ وَلَوۡ كَانَ بَعۡضُهُمۡ لِبَعۡضٖ ظَهِيرٗا ٨٨ ﴾ [ الاسراء : ٨٨ ]

‘‘বলুন, ‘যদি কুরআনের অনুরূপ কুরআন আনার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর অনুরূপ আনতে পারবে না।’’ [.সূরা বনী ইসরাঈল : ৮৮।]

এছাড়াও কবিতা আবৃত্তি, যুদ্ধের উৎসাহব্যাঞ্জক কবিতা অন্যতম ছিল। সে সময় কিছু সংখ্যক প্রসিদ্ধ কবি ও কাব্যকারেরা তার সংস্পর্শে এসে এ আবৃত্তিতে আরো অধিক আগ্রহী হয়ে উঠেছিল। তাদের মধ্যে তুফাইল ইবন আমর আদ্-দাউসী, হাস্‌সান ইবন সাবিত, আব্দুল্লাহ্‌ ইবন রাওয়াহা, কা‘ব ইবন যুহাইর অন্যতম ছিলেন।