hadith book logo

উপদেশতত্ত্ব

লেখকঃ আকীল ইবন মুহাম্মাদ আল-মাকতিরী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

উপদেষ্টা বা হিতাকাঙ্খীর লক্ষণ:

ইবন হিব্বান রহ. বলেন, “প্রকৃত উপদেষ্টার লক্ষণ হলো, যখন সে উপদিষ্ট ব্যক্তির শ্রী কামনা করবে, তখন সে তাকে গোপনে উপদেশ প্রদান করবে। আর যে ব্যক্তি উপদিষ্ট ব্যক্তিকে অসম্মান করার ইচ্ছা পোষণ করবে, তখন সে তাকে প্রকাশ্যে জনসমক্ষে উপদেশ প্রদান করবে। আর বুদ্ধিমান ব্যক্তির উচিত সে যেন শত্রুর উপদেশ গ্রহণের সময় প্রকাশ্যে-অপ্রকাশ্যে সতর্কতা অবলম্বন করে। ইবন রাতজী আল-বাগদাদী আমাকে আবৃত্তি করে বলেন,

“অনেক শত্রু আছে যে তোমকে তার উপদেশ প্রদান করে প্রকাশ্যে,

এমতাবস্থায় যে প্রতারণা রয়েছে তার (অন্তরে) পাঁজরের নিচে ।

আর অনেক পথ প্রদর্শক বন্ধু আছে যাকে অমান্য করছে তুমি ছিলে না তুমি তার দেখানো পথের অনুগামী।

প্রতিটি কাজেরই শেষ পরিণাম রয়েছে, এ কাজটি

তারা অচিরেই শুরু করেবে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে।”

পরিচ্ছেদ