১
উপদেশতত্ত্ব
লেখকঃ আকীল ইবন মুহাম্মাদ আল-মাকতিরী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
উপসংহার
পূর্বের আলোচনা থেকে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল যে, নসীহত দীনের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন এবং অবশ্য পালনীয় কর্তব্য কাজ। অসিয়ত ব্যতীত ব্যক্তিগত ও সামাজিক জীবন প্রতিষ্ঠিত ও স্থায়ী হতে পারে না।
সুতরাং নসীহত করাটা মুমিনদের বৈশিষ্ট্য, আর নসীহত গোপন করাটা মুনাফিকদের বৈশিষ্ট্য। তবে প্রত্যেকেই সুন্দরভাবে নসীহত করতে পারে না। মুমিন দোষ-ত্রুটি গোপন করে এবং উপদেশ দেয়, আর মুনাফিক দোষ-ত্রুটি ফাঁস করে দেয় এবং অসম্মান করে।
উপদেষ্টার অনেকগুলো বৈশিষ্ট্য অর্জন করা আবশ্যক, তন্মধ্যে অন্যতম প্রধান হলো ইখলাস বা ঐকান্তিকতা। আর উপদিষ্টেরও কতিপয় বৈশিষ্ট্য আর্জন করা কর্তব্য, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উপদেশ গ্রহণ করা।
একজন সূক্ষ্ম সমালোচক উপদেষ্টার মধ্যে প্রকাশিত লক্ষণ দ্বারাই তার উদ্দেশ্য সম্পর্কে জানতে সক্ষম- কল্যাণ কামনা করাই কি তার উদ্দেশ্য, না কি অসম্মান করা উদ্দেশ্য? এর ভিতর দিয়ে জানা যাবে, কিভাবে কার সাথে কেমন ব্যবহার করতে হয়।
পরিশেষে আমি প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদেরকে উপদেশ দিচ্ছি, যাতে তারা আলিম-উলামা ও আল্লাহর দিকে আহ্বানকারী দা‘ঈদের মান-সম্মানকে প্রশ্নবিদ্ধ করা থেকে বিরত থাকে। কারণ, ওলামাদের শরীর বিষাক্ত এবং যে ব্যক্তি তাদের মান-সম্মান নষ্ট করবে, তার ব্যাপারে আল্লাহর সুন্নাত (নিয়ম) সর্বজনবিদিত। আর যে ব্যক্তি তাদের ব্যাপারে তিরস্কারমূলক কথা বলে, আল্লাহ তাকে আত্মার মৃত্যু দিয়ে পরীক্ষা করেন।
আল্লাহর নিকট আবেদন করছি, তিনি যেন আমাদের সকলকে তাঁর পছন্দসই কাজ করার তাওফীক দেন এবং তিনি যাতে আমাদেরকে ঐসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন, যারা মনোযোগ দিয়ে কথা শুনেন ও উত্তম কথাগুলোর অনুসরণ করেন। তিনি শ্রবণকারী, আহ্বানে সাড়া দানকারী। পরিশেষে আমাদের সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত।
আকিল আল-মাকতিরী