hadith book logo

ইসলামি অর্থনীতি শান্তি ও সমৃদ্ধির অব্যর্থ ব্যবস্থা

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

অর্থনীতি :

মানুষ তার মৌলিক ও সাধারণ প্রয়োজন মেটাতে, জীবন ধারণের অত্যাবশ্যক উপকরণাদি যোগাতে নিজের চেষ্টা ও শ্রম ব্যয় করে। সে একাই তার যাবতীয় প্রয়োজন মেটানোর সবকিছু সংগ্রহ করতে পারে না, বরং এ ব্যাপারে সমাজের সবাই একে অপরের ওপর নির্ভরশীল। প্রত্যেক মানুষের ব্যয়িত এ চেষ্টা অপরের জীবনোপকরণ লাভের জন্যও অপরিহার্য। জীবনের যাবতীয় প্রয়োজন মেটানোর নিমিত্তে পরিচালিত মানুষের তাবৎ সক্রিয়তা ও তৎপরতাকেই অর্থনৈতিক কর্মকান্ড বলে। আর মানুষ যেহেতু সামাজিক জীব তাই সে বিবিধ তৎপরতা বিশেষত অর্থনৈতিক কর্মকান্ডের বেলায় অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে না। বরং এজন্য তাকে এমন পন্থা ও নিয়ম অনুসরণ করে চলতে হয় যা তার ব্যক্তিগত ও সামাজিক কল্যাণ নিশ্চিৎ করে। সমাজে ব্যক্তির তৎপরতা সম্পর্কে যেসব নীতি ও নির্দেশ সামাজিক কল্যাণ নিশ্চিৎ করে তাই অর্থনীতি নামে স্বীকৃত।