১
ইসলামি অর্থনীতি শান্তি ও সমৃদ্ধির অব্যর্থ ব্যবস্থা
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
প্রথমত : সবকিছুর সত্ত্ব ও মালিকানা আল্লাহর :
প্রকৃতপক্ষে এই পৃথিবী এবং তার মধ্যস্থিত সবকিছু কোনো ব্যতিক্রম ছাড়াই একমাত্র আল্লাহ তা‘আলার মালিকানাধীন। এর কোনো অণু সৃষ্টিতেও কেউ তাঁর অংশীদার নয়। একমাত্র আল্লাহ তা‘আলাই এসবের স্রষ্টা। আল্লাহ তা‘আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন- (ক) আর আসমানসমূহ, যমীন ও তাদের মধ্যবর্তী যা রয়েছে, তার রাজত্ব আল্লাহর জন্যই। [. মায়েদা : ১৭] (খ) আসমানসমূহ ও যমীন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত্ব আল্লাহরই। [. মায়েদা : ১১৯] (গ) এবং সার্বভৌমত্বে তাঁর কোন শরীক নেই। [. ফুরকান : ০২] (ঘ) বল, ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে আহবান কর। তারা আসমানসমূহ এবং যমীনের মধ্যে অণু পরিমাণ কোন কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে তাদের কোন অংশীদারিত্ব নেই। [. সাবা’ : ২২]
তাই নিখিল জগতের সবকিছুতেই যে কোনো ধরনের হস্তক্ষেপ করার পূর্ণ এখতিয়ার কেবল তাঁর জন্য সংরক্ষিত। কারণ পূর্ণ মালিকানার অধিকারী হওয়ার অর্থই হলো পূর্ণ ক্ষমতা প্রয়োগ ও হস্তক্ষেপের অধিকার তাঁর।
তাই নিখিল জগতের সবকিছুতেই যে কোনো ধরনের হস্তক্ষেপ করার পূর্ণ এখতিয়ার কেবল তাঁর জন্য সংরক্ষিত। কারণ পূর্ণ মালিকানার অধিকারী হওয়ার অর্থই হলো পূর্ণ ক্ষমতা প্রয়োগ ও হস্তক্ষেপের অধিকার তাঁর।