hadith book logo

ইসলামি অর্থনীতি শান্তি ও সমৃদ্ধির অব্যর্থ ব্যবস্থা

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

তৃতীয়ত : আল্লাহ তা‘আলা সকল মাখলুককে মানুষের অনুগত বানিয়েছেন :

আল্লাহ তা‘আলা নিজ অনুগ্রহে ভূমন্ডল ও নভোমন্ডলের সবকিছুকে মানুষের উপকারের জন্য তাদের অনুগত বানিয়েছেন। এবং এসব সৃষ্টি থেকে উপকৃত হওয়ার জন্য মানুষকে বুদ্ধি ও মেধা দিয়ে তাদের লাভবান হওয়ার বিভিন্ন রাস্তা খুলে দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা ইরশাদ করেন- আর যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে যমীনে, তার সবই তিনি তোমাদের অধীন করে দিয়েছেন। [. জাসিয়া : ১৩] অন্যত্র ইরশাদ হয়েছে- তোমরা কি দেখ না, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য নিয়োজিত করেছেন আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে। আর তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও অপ্রকাশ্য নিআমত ব্যাপক করে দিয়েছেন। [. লুকমান : ২০] আল্লাহ তা’আলা মানুষকে তাঁর সৃষ্টি থেকে উপকৃত হওয়ার যোগ্যতা দিয়ে অনুগ্রহ করেছেন তার মনে করে দিতে গিয়ে ইরশাদ করেন- বল, ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদে জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তকরণসমূহ দিয়েছেন। তোমরা খুব অল্পই শোকর কর’। [. মুলক : ২৩]