১
ইসলামি অর্থনীতি শান্তি ও সমৃদ্ধির অব্যর্থ ব্যবস্থা
লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯
পঞ্চমত : সম্পদ ব্যয় করা আল্লাহর পছন্দনীয় পথে :
মুসলমানকে যতটুকু সম্পদ দেয়া হয়েছে তার কর্তব্য সেগুলোকে আল্লাহর পছন্দ মাফিক ব্যয় করা। যেন তাকে সৃষ্টির উদ্দেশ্য তথা আল্লাহর দাসত্ব পূর্ণ হয়। যদ্বারা সে আখিরাতের সুখময় জীবন লাভে ধন্য হয়। ইরশাদ হয়েছে- আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। [. কাসাস : ৭৭] কিন্তু এর অর্থ এই নয় যে, নিজেকে দুনিয়ার হালাল বিষয় থেকেও বিরত রাখতে হবে অথবা শরীরকে তার প্রয়োজনীয় জিনিস না দিয়ে ধ্বংসের দিকে ঠেলে দিতে হবে। আমাদের রব বলেছেন- বল, ‘কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যোপকরণ, যা তিনি তাঁর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র রিয্ক’? [. আ’রাফ : ৩২]