hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা:

দুনিয়াতে একজন মানুষের পরম আত্মীয় হল, তার মাতা-পিতা। মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের খেদমত করার মত ভালো কর্ম দুনিয়াতে আর কোনও কিছুই হতে পারে না। সে ব্যক্তি সৌভাগ্যবান যে দুনিয়াতে মাতা-পিতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। যার উপর তার মাতা-পিতা খুশি তার উপর তার আল্লাহও খুশি। মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার লাভ অনেক। হাদিসে মাতা-পিতার খেদমত করাকে সর্বোত্তম আমল বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন-

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ تَعَالَى؟ قَالَ : الصَّلَاةُ عَلَى وَقْتِهَا . قُلْتُ : ثُمَّ أَيُّ؟ قَالَ : ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ . قُلْتُ : ثُمَّ أَيُّ؟ قَالَ : الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ» . أَخْرَجَهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ

আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মত সালাত আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করা, আমি বললাম তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা”। [বুখারি: ৫২৭; মুসলিম: ৮৫]