hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২

মায়ের ফযিলত পিতার তুলনায় বেশি:

আল্লাহ তা‘আলা মাতা-পিতা উভয়ের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের প্রতি যত্নবান হওয়ার নির্দেশ দেন। কিন্তু মনে রাখতে হবে, সন্তান লালন-পালন ইত্যাদিতে পিতার তুলনায় মায়ের ভূমিকা অধিক হয়ে থাকে। মায়ের অতিরিক্ত কষ্ট বহন করতে হয় যা পিতার করতে হয় না। যেমন, গর্ভধারণ করার কষ্ট, দুধ পান করানোর কষ্ট, বাচ্চা বয়সে লালন-পালন করার কষ্ট ইত্যাদি। এ কারণে, মায়ের গুরুত্ব পিতার তুলনায় বেশি। যেমন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন,

قَالَ رَجِلٌ : " يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَحَقُّ مِنِّي بِحُسْنِ الصُّحْبةِ؟ قَالَ : أُمُّكَ . قَالَ : ثُمَّ مَنْ؟ قَالَ : " ثُمَّ أُمُّكَ . قَالَ : ثُمَّ مَنْ؟ قَالَ : ثُمَّ أُمُّكَ . قَالَ : ثُمَّ مَنْ؟ قَالَ : ثُمَّ أَبُوكَ ". أَخْرَجَاهُ الصَّحِيحَيْنِ

“এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! দুনিয়াতে কোন ব্যক্তি আমার থেকে ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত? রাসূল বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? বললেন, তোমার মা, আবারও বললেন, তারপর কে? বললেন, তোমার মা। আবারও বললেন, তারপর কে? বললেন, তোমার পিতা”। [বুখারি: ৫৯৭১; মুসলিম: ২৫৪৮]