১
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব
লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
মাতা-পিতাকে গালি দেওয়া কবীরা গুনাহ:
নিঃসন্দেহে বলা যায়, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা তাদের গালি দেওয়া অবশ্যই একটি ঘৃণিত ও নিন্দনীয় কর্ম। এটি কোনও সুস্থ মানুষের কর্ম হতে পারে না। রাসূলের যুগে এ ধরনের গর্হিত কর্মের কথা চিন্তাই করা যেত না। হাদিসে এ ধরনের কর্মকে কবীরা গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। হাদিসে এসেছে- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
«مِنَ الْكَبَائِرِ أَنْ يَسُبَّ الرَّجُلُ وَالِدَهُ» قِيلَ : كَيْفَ يَسُبُّ الرَّجُلُ وَالِدَهُ؟ قَالَ : «يَسُبُّ وَالِدَ الرَّجُلِ فَيَسُبُّ وَالِدَهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ»
কবিরা গুনাহ হল, পিতা-মাতাকে গালি দেওয়া। জিজ্ঞেস করা হল, কীভাবে পিতা-মাতাকে গালি দেওয়া হয়? তিনি বললেন, কোনও ব্যক্তি অপর ব্যক্তির পিতাকে গালি দিল, তারপর সে তার পিতাকে গালি দিল। কেউ অপরের মা-কে গালি দিল, আবার সে তার মাকে গালি দিল”। [মুসলিম: ৯০; আহমদ: ৬৫২৯]