hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার তাদের কোনও প্রকার কষ্ট না দেওয়া :

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِي جَارَهُ»

আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের উপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়”। [বুখারি: ৫১৮৫; মুসলিম: ৪৭]

عَنْ عَائِشَةَ، قَالَت، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ، حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ»

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জিবরীল আলাইসি সালাম সব সময় প্রতিবেশীদের বিষয়ে আমাকে সতর্ক করেন। এমনকি মনে হত, সে প্রতিবেশীদের উত্তরসূরি বানিয়ে দিবেন”। [বুখারি: ৬০১৫; মুসলিম: ২৬২৫]

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يُسْلِمُ عَبْدٌ حَتَّى يُسْلِمَ قَلْبُهُ وَلِسَانُهُ، وَلَا يُؤْمِنُ حَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ» .

“আব্দুল্লাহ ইমন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত কোনও বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হবে না যতক্ষণ মানুষের অন্তর ও মুখ নিরাপত্তা না পাবে, অনুরূপভাবে ততক্ষণ পর্যন্ত কোনও বান্দা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশী তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ না হবে”। [মুসনাদে আহমদ: ৩৬৭২]

অনেককে দেখা যায় সালাত আদায়, রোযা পালন ও ইবাদত বন্দেগীতে খুব পাকা। কিন্তু সে তার প্রতিবেশীদের কষ্ট দেয়, তাদের হক আদায় করে না, তার হাত পা ও অঙ্গ-প্রত্যঙ্গ হতে অন্য লোকেরা নিরাপদ নয়। এ ধরনের লোক যতই বুজুর্গ হোক না কেন এরা আল্লাহর নিকট সত্যিকার ঈমানদার নয়। বরং, তারা সমাজের জন্য বিপদ।