hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪

সন্তানের প্রতি মাতা-পিতার দো‘আ:

একটি কথা মনে রাখতে হবে, মাতা-পিতার দো‘আ কখনোই ফেরত বা বৃথা যায় না। আল্লাহ তা‘আলা তা অবশ্যই কবুল করেন। প্রমান-

عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ : ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ : الْوَالِدُ، وَالْمَظْلُومُ، وَالْمُسَافِرُ "

আব্দুল্লাহ ইমন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তিন ব্যক্তির দো‘আ ফেরত পাঠানো হয় না। পিতা-মাতার দো‘আ, মজলুম ব্যক্তির দো‘আ এবং মুসাফির ব্যক্তির দো‘আ।