hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

কিভাবে মাতা-পিতার সম্মান করব?

মাতা-পিতার সাথে ভালো ব্যবহার করার অর্থ, তাদের সাথে এমন কোনও আচার-ব্যবহার করবে না, যা তাদের মনে আঘাত হানা বা কষ্ট পাওয়া কারণ হয়। তোমার উঠা-বসা, চলা-ফেরা ও কথা-বার্তায় তারা যেন কোনও প্রকার কষ্ট না পায় সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তুমি কখনোই তাদের আগে আগে হাঁটবে না, তাদের কথার উপর কথা বলবে না, তাদের জায়গায় অনুমতি ছাড়া বসবে না এবং তাদের সম্মানহানি হয় এমন কোনও কাজ করবে না ইত্যাদি।