১
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব
লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর শাস্তি দুনিয়াতেই হবে:
আত্মীয়তা বন্ধন ছিন্নকারীর শাস্তি শুধু আখিরাতেই সীমাবদ্ধ নয়, তাদের শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই দেওয়া হবে। আল্লাহ তা‘আলা আত্মীয়তার বন্ধন ছিন্নকারীর শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন। উপরন্তু আখিরাতের শাস্তি-তো তার জন্য প্রস্তুত আছেই। আবু বাকরাহ্ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُّعَجِّلَ اللهُ لِصَاحِبِهِ الْعُقُوْبَةَ فِيْ الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِيْ الْآخِرَةِ مِنَ الْبَغْيِ وَقَطِيْعَةِ الرَّحِمِ»
“দু’টি গুনাহ ছাড়া এমন কোনও গুনাহ নেই যে গুনাহগারের শাস্তি আল্লাহ তা‘আলা দুনিয়াতেই দিবেন এবং তা দেয়াই উচিৎ; উপরন্তু তার জন্য আখিরাতের শাস্তি তো আছেই। গুনাহ দু’টি হচ্ছে, অত্যাচার বা সীমালঙ্ঘন ও আত্মীয়তার বন্ধন ছিন্নকারী”। [আবু দাউদ, হাদীস: ৪৯০২; তিরমিযী, হাদীস: ২৫১১; ইবনু মাজাহ্, হাদীস: ৪২৮৬; ইবনু হিব্বান, হাদীস: ৪৫৫, ৪৫৬; বায্যার, হাদীস: ৩৬৯৩; আহমদ, হাদীস: ২০৩৯০, ২০৩৯৬, ২০৪১৪।]