hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

আত্মীয়-স্বজনকে সদকা করা সর্বশ্রেষ্ঠ সদকা:

শত্রুভাবাপন্ন কোনও আত্মীয়-স্বজনকে সদকা করা সর্বশ্রেষ্ঠ সদকা।

উম্মে কুলসুম বিনতে উক্ববাহ, হাকীম ইবন হিযাম ও আবু আইয়ূব থেকে বর্ণিত, তাঁরা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«أَفْضَلُ الصَّدَقَةِ الصَّدَقَةُ عَلَى ذِيْ الرَّحِمِ الْكَاشِحِ»

“সর্বশ্রেষ্ঠ সদকা হচ্ছে আত্মীয়-স্বজনের মধ্যে যে আপনার শত্রু তার উপর সদকা করা”। [ইবনু খুযাইমাহ্, হাদীস: ২৩৮৬ বায়হাক্বী, হাদীস: ১৩০০২ দা’রামী, হাদীস: ১৬৭৯ ত্বাবারানী/কাবীর, হাদীস: ৩১২৬, ৩৯২৩, ৪০৫১ আওসাত্ব, হাদীস: ৩২৭৯ আহমদ, হাদীস: ১৫৩৫৫, ২৩৫৭৭]