hadith book logo

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব

লেখকঃ জাকের উল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

অমুসলিম আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখা:

আত্মীয় স্বজন যদি অমুসলিম হয়, তাতেও তাদের সাথে সু-সম্পর্ক রাখবে। তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। প্রমাণ-

عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ : " قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ رَاغِبَةٌ مُشْرِكَةٌ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي قَدِمَتْ عَلَيَّ وَهِيَ رَاغِبَةٌ مُشْرِكَةٌ، أَفَأَصِلُهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : صِلِيهَا "

আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, “আমার নিকট আমার মা আসল, তিনি মুশরিক ও ইসলাম বিমুখ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল! আমার নিকট আমার মা এসেছে, তবে তিনি মুশরিক ও ইসলাম বিমুখ, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হ্যাঁ” তুমি তার সাথে ভালো ব্যবহার কর”। [আল মুজামুল কবীর: ৭৯]