hadith book logo

প্রতিবেশীর হক

লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

 সাত- প্রতিবেশীর সাথে সদাচরণ করা:

প্রতিবেশীরা আমাদের জীবনের আবশ্যকীয় অনুষঙ্গ। তাদের সাথে আমার আচরণ সুন্দর হবে তা কি বলে বোঝাতে হয়? আর আমি যদি মুমিন হই তাহলে তো তা আমার ঈমানের দাবি। আবু শুরাইহ্ রাদিয়াল্লাহু আনহু বলেন,

আমার দুই কান শ্রবণ করেছে এবং আমার দুই চক্ষু প্রত্যক্ষ করেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,

«من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره» যে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন স্বীয় প্রতিবেশীকে সম্মান করে। সহীহ মুসলিমের বর্ণনায় আছে «فليحسن إلي جاره » “সে যেন স্বীয় প্রতিবেশীর সাথে সদাচরণ করে”। [সহীহ বুখারী, হাদিস ৬০১৮; সহীহ মুসলিম, হাদিস ৪৮]