১
প্রতিবেশীর হক
লেখকঃ জাকেরুল্লাহ আবুল খায়ের • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
দশ- প্রতিবেশীর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া:
অনেক সময় এমন হয়, প্রতিবেশীর প্রয়োজনে কিছু ছাড় দিতে হয়। কিংবা নিজের কিছু ক্ষতি স্বীকার করলে প্রতিবেশীর অনেক বড় উপকার হয় বা সে অনেক বড় সমস্যা থেকে বেঁচে যায়। সে ক্ষেত্রে প্রতিবেশীর উপকারের জন্য নিজের কিছু ক্ষতি মেনে নেওয়া ও উদারতা দেখানো একজন মুসলিমের বিশেষ গুণ। তেমনি একটি বিষয় হাদিস শরীফে উদ্ধৃত হয়েছে, যা মুমিনকে এ বিষয়ে উদ্বুদ্ধ করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
« لا يمنع جار جاره أن يغرز خشبة في جداره » ثم يقول أبو هريرة : مالي أراكم عنها معرضين ! والله لأرمين بها بين أكتافكم . متفق عليه
“কোনও প্রতিবেশী যেন অপর প্রতিবেশীকে তার দেয়ালে কাঠ স্থাপন করতে বাধা না দেয়, তারপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, কি ব্যাপার আমি তোমাদের এটা থেকে মুখ ফিরিয়ে থাকতে দেখছি, আল্লাহর শপথ, অবশ্যই আমি তা তোমাদের ঘাঁড়ে নিক্ষেপ করব”। [সহীহ বুখারী, হাদিস: ২৪৬৩; সহীহ মুসলিম, হাদিস: ১৬০৯]
আরেক হাদিসে এসেছে,
« مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ اللهُ عَزَّ وَجَلَّ فِي حَاجَتِهِ »
“যে তার (মুসলিম) ভাইয়ের প্রয়োজন পূরণ করে স্বয়ং আল্লাহ তার প্রয়োজন পুরা করেন”। [সহীহ মুসলিম, হাদিস: ২৫৮০]